সারা দেশের সাথে মালদহ জেলায় চলছে গ্রীষ্মকালের তীব্র দাবদাহ। গরমে হাঁসফাঁস করছে সাধারণ মানুষ। গোঁদের ওপর বিষ ফোঁড়া, সামনেই পঞ্চায়েত নির্বাচন। যার কারনে নির্বাচনের আচরণ বিধি লাগু থাকায় রক্তদান শিবির থেকে মুখ ফিরিয়েছে জেলার বিভিন্ন রাজনৈতিক দল। যার ফলে তীব্র রক্ত সঙ্কটের মুখে পড়েছে মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতাল। আর এই সংকট মেটাতে রবিবার সকালে এক রক্তদান শিবিরের উদ্যোগ নিয়েছে পুরাতন মালদার সদরঘাট এলাকার এক স্থানীয় ক্লাব। এদিন ভারত স্কাউট অ্যান্ড গাইডস এর সহযোগিতায় পুরাতন মালদার মঙ্গলবাড়ীর সদরঘাট প্রাথমিক বিদ্যালয়ে এই শিবিরের আয়োজন করা হয়। এদিনের শিবিরে প্রায় ৪০ জন রক্তদাতা রক্তদান করেন বলে জানা গিয়েছে।
এবিষয়ে শিবিরের এক উদ্যোক্তা এম প্রামাণিক জানান, গ্রীষ্মকালে জেলায় যে রক্ত সংকট দেখা দিয়েছে তা মোচন করার উদ্দেশ্য নিয়েই এদিনের এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/oVZWBKQ2mdg